জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মিনি পিকআপ ও কাঁচামালবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কাঁচামাল ক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্ণ গোপীনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বগুড়া সদর উপজেলার শশীবদনী এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে, সোহাগ চন্দ্র দাস (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে আক্কেলপুর-ক্ষেতলাল সড়ক দিয়ে চলাচলরত একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঁচামালবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা কাঁচামাল ক্রেতা সোহাগ চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মিনি পিকআপটি রাস্তার পাশের একটি জমিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সিএনজির চালক আহত সোহাগ চন্দ্র দাসকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন