জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোট ঘিরে জয়পুরহাটে বিজিবির বিশেষ নজরদারি, মোতায়েন আছে ২৪ প্লাটুন সদস্য

ছবি- দৈনিক জয়পুরবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোষ্টে এক প্রেস কনফারেন্সে ২০ বিজিবির কমান্ডার লেঃ কর্ণেল লতিফুল বারী।

এসময় তিনি জানান,আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও  নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ০২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও জয়পুরহাট সদর উপজলার ০৩ টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫শ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী শুরু করেছে। 

সংবাদ সম্মেলনে ২০ বিজিবির সহকারি পরিচালক ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোট ঘিরে জয়পুরহাটে বিজিবির বিশেষ নজরদারি, মোতায়েন আছে ২৪ প্লাটুন সদস্য

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত