বাংলাদেশ প্রেস ইনস্ট্রিটিউটের (পিআইবি) উদ্যোগে জয়পুরহাটে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা।
প্রশিক্ষণে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।
২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন