জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা

ছবি- সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার করেছে ডিবি। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘যথেষ্ট প্রমাণ’ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার রাত ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতিকালে জামাতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স আইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়। সংক্রান্ত হয় ডিবি সাইবার ইউনিটের উপর তদন্ত ভার পরে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনা ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। ওই মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।’তিনি বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির উপর ন্যাস্ত করা হয়েছে। আটক ব্যক্তির মোবাইল ও অন্যান্য ডিভাইস কর্মস্থল থেকে জব্দ করা হয়েছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ডিবি পেশাদারিত্বের সাথে তদন্ত করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছাড়ানোর জন্য ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করাসরকারি কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘তার কর্তৃপক্ষ ও সচিবালয় থেকে পারমিশন নেওয়া হয়েছে।’ 

একই ঘটনায় এর আগে হাতিরঝিল থানায় করা জিডির তদন্তে ছরওয়ারে আলমের কোন ধরনের সম্পৃক্ততা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফরেনসিক রিপোর্ট না আসলে এ বিষয়ে কিছু বলা যাবে না।’ 

মামলা হলেই তাকে গ্রেফতার করা যায় কিনা এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত