জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে একইস্থান থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে একটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশেরই পরিচয় মিলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে পশ্চিমপাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারী এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিন পার্শ্বে জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এনিয়ে পাশাপশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানিয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো মাংস না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের লাশের সাথে এই লাশের কোনো ঘটনা আছে কিনা তাও তদন্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে একইস্থান থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে একটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশেরই পরিচয় মিলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে পশ্চিমপাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারী এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিন পার্শ্বে জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এনিয়ে পাশাপশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানিয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো মাংস না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের লাশের সাথে এই লাশের কোনো ঘটনা আছে কিনা তাও তদন্ত করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত