জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের সুইমিং পুলে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

ছবি-প্রতিনিধি

রাজশাহীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে সোয়াদ নামের এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামের আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

ঘটনাটি ঘিরে পার্কটির নিরাপত্তা ব্যবস্থা, তদারকি ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, গাফিলতি বা অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষাসফরের অংশ হিসেবে সাফিনা ওয়াটার পার্কে আসে। দিনভর বিভিন্ন রাইড উপভোগ করার পর বিকালে কয়েকজন শিক্ষার্থী সুইমিং পুলে নামে। আবিদ পানিতে লাফ দেওয়ার সময় নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যান।

সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রায় ২২ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, “নিহতের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ বা মামলা দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সুইমিং পুলে পর্যাপ্ত লাইফগার্ড ছিল কি না, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং তদারকিতে কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে—শিক্ষাসফরের মতো একটি নিয়ন্ত্রিত কার্যক্রমে ওয়াটার পার্কে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং শিক্ষার্থীদের সাঁতারে নামার সময় যথাযথ তদারকি আদৌ ছিল কি না। তদন্তের ফলাফলই এখন নির্ধারণ করবে, এটি দুর্ঘটনা নাকি অবহেলার ফল।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের সুইমিং পুলে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত