আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ৫ দিন বাকি। বগুড়া -৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জাময়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে। এ আসনেই বিএনপির প্রার্থীরা প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। ভোটাররা চাইছেন সৎ, যোগ্য ও ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাতে।
বগুড়া -৩(আদমদিঘী - দুপচাঁচিয়া ) আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে যারা নির্বাচন করছেন তাঁরা হলেন, বিএনপির আব্দুল মোহিত তালুকদার(ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপালা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শাহজাহান আলী তালুকদার (হাতপাখা), মোঃ শাহিনুল ইসলাম শাহিন (লাঙ্গল), বগুড়া -৩ সংসদীয় আসনে রাজনৈতিক মাঠে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় কর্মকান্ড জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতায় অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বিএনপির অবস্থান শক্ত বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তাদের সঙ্গে মূল লড়াই হবে জামায়াতে ইসলামীর প্রার্থীর।
বগুড়া -৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে মোট ভোটার রয়েছে ৩লাখ ৩৫ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৬৬হাজার ১৭৮জন, নারী ১ লাখ ৬৯ হাজার ১৮১জন, তৃতীয় লিঙ্গের ৩জন ভোটার।
দুপচাঁচিয়া উপজেলার আলোহালী গ্রামের নতুন ভোটার ফরিদা ইয়াসমিন বলেন, আমি এ বছর নতুন ভোটার। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে, এখানে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। আমি চাই যিনি এলাকার উন্নয়ন করবেন, সন্ত্রাসমুক্ত রাখবেন, টেন্ডারবাজি করবেন না, মামলাবাজ হবেন না, তাকেই ভোট দিব।
বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মোহিত তালুকদার বলেন,আমরা বিশ্বাস করি দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবেসে ১৯৯০ সালে নজিরবিহীন একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছেন ঠিক তেমনি আগামী নির্বাচনেও বিএনপিকে ক্ষমতায় নেবেন। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র চাই। আমি এমন একটা দলের অংশ হতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাকে নির্বাচিত করে ক্ষমতা গেলে আমি সবসময় তাদের পাশে থাকব। কারণ,আমি তাদের ভালোবাসা পেয়েছি। দেশনায়ক তারেক রহমান যদি আগামীতে দেশের প্রধানমন্ত্রী হয়,দেশের ভাগ্যোন্নয়ন হবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাই আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে এ আসন উপহার দেয়ার জন্য ভোটার প্রতি আহ্বান জানাই।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেন,বগুড়া -৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) কৃষি ও ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান এলাকা, অথচ এই উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। তাছাড়া দুটি উপজেলায় তিনটি পৌরসভা রয়েছে তেমন চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। এখানে যাতায়াতের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান,মিল্ক কল-কারখানা সব রয়েছে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পৌঁছাবো যাতে করে কোনো অন্যায়, দুর্নীতি বিন্দুমাত্র হওয়ার আশঙ্কা না থাকে।’ দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরুখ খান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোট যাতে সুষ্ঠ্য অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল অবস্থায় রয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন