দিনাজপুরের বিরামপুরে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার।
ওসি জানান, সন্ধ্যার দিকে জামায়াতের তিন কর্মী ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোকেনসহ তাদের হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা বর্তমানে বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন