জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ-১ আসনে বিজয়ী বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান

ছবি-প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 

নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  মোহা. মাহবুবুল আলমমের সঙ্গে  ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। 

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬। ফলাফলে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে  মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮। 

এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন,  ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট। 

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমানের ছোট ভাই সফিউল্লাহ সোনার  বলেন, 'নওগাঁ-১ আসনের তিন উপজেলা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের জনগণের কাছে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁরা তাঁদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। এ বিজয় এই আসনের সকল জনগণের বিজয়। 

তিনি বলেন, আগামীতে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই তিন উপজেলার উন্নয়ন করতে চাই। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা শান্তির রাজনীতি চাই। সবাইকে নিয়ে নওগাঁ -১ আসনকে মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।'

তিনি এই আসনে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ও প্রকাশকৃত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা আশা করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁ-১ আসনে বিজয়ী বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত