জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি-প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়েজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প ইস্তবক অর্পণ, রেলী এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও দিবসটির তাৎপর্য তুলে ধরে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল মন্ডল, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।

ক্যাপশন- নওগাঁর ধামইরহাটে শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউএনও প্রশান্ত

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়েজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প ইস্তবক অর্পণ, রেলী এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও দিবসটির তাৎপর্য তুলে ধরে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল মন্ডল, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।

ক্যাপশন- নওগাঁর ধামইরহাটে শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউএনও প্রশান্ত

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত