জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা
ছবি- দৈনিক জয়পুরবার্তা

মহান ২১'ফেব্রুয়ারি শহীদ ‍দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলা ভাষা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ। এরআগে রাত ১২:০১ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতি সৌধে পুস্প অর্পণ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান ২১'ফেব্রুয়ারি শহীদ ‍দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলা ভাষা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ। এরআগে রাত ১২:০১ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতি সৌধে পুস্প অর্পণ করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত