জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে নীতিমালা বহির্ভূতভাবে কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে জেলেদের মানববন্ধন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের কালাইয়ে নীতিমালা বহির্ভূতভাবে প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি জলাশয় কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদারপুর মালীপাড়া মৎসজীবী সমবায় সমিতি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্যসহ স্থানীয় জেলেরা অংশ নেন। জেলেরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে সুকৌশলে প্রভাবশালীদের ছত্রছায়ায় বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতিকে কুজাইল দিঘী ইজারা প্রদান করা হয়েছে। ফলে প্রকৃত জেলেরা তাদের জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হোন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন এবং কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আরা। এ সময় মানববন্ধন কারীরা বিষয়টি জেলা প্রশাসক আল মামুনকে অবহিত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কালাইয়ে নীতিমালা বহির্ভূতভাবে কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে জেলেদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে নীতিমালা বহির্ভূতভাবে প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি জলাশয় কুজাইল দিঘী ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদারপুর মালীপাড়া মৎসজীবী সমবায় সমিতি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্যসহ স্থানীয় জেলেরা অংশ নেন। জেলেরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে সুকৌশলে প্রভাবশালীদের ছত্রছায়ায় বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতিকে কুজাইল দিঘী ইজারা প্রদান করা হয়েছে। ফলে প্রকৃত জেলেরা তাদের জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হোন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন এবং কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আরা। এ সময় মানববন্ধন কারীরা বিষয়টি জেলা প্রশাসক আল মামুনকে অবহিত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত