বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক অটোভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম উদ্দিন শাহ(৫৫). উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে মোজাম উদ্দিন বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন। রাতে সে আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা, এরপর পুলিশে খবর দিলে খুব দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সূরতহাল করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মোজাম উদ্দিনকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তাঁর অটোভ্যানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন