দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাকিমপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. শাহ আলম অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এবং সামাজিকভাবে সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মহনা-বালিয়াডাঙ্গা গ্রামে জমি ও পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।
তার দাবি, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময়ে পুলিশি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের আশ্রয় নেওয়া হয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া একটি মাছ চুরির ঘটনার সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে তার ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মো. শাহ আলম জানান, এ ঘটনায় তিনি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন