দিনাজপুরের হিলি স্থলবন্দরসংলগ্ন এলাকায় অবস্থিত আরনু জুট মিল-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মিলের ভেতর থেকে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান কেবল তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মিলের পরিচালক শেখ আব্দুল শাফি জানান, গত ২১ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে দুই থেকে তিনজনের একটি চোরচক্র কৌশলে মিলের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা সারা রাত মিলের বিভিন্ন অংশে ঘোরাফেরা করে মূল্যবান বৈদ্যুতিক কেবল, তার ও অন্যান্য যন্ত্রাংশ একত্র করে রাখে। পরদিন সকাল প্রায় আটটার দিকে তারা এসব মালামাল নিয়ে মিল এলাকা ত্যাগের চেষ্টা করে।
তিনি আরও জানান, এ সময় মিলের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চিৎকার দিলে চোরেরা দ্রুত একটি অটোরিকশায় মালামাল তুলে পালিয়ে যায়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে নিরাপত্তাকর্মীরা তাদের আটক করতে পারেননি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
মিল কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পরপরই হাকিমপুর হিলি থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে করে মিলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
এ বিষয়ে জাকির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাকিমপুর হিলি থানা বলেন, আরনু জুটমিলে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে চুরির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের আরও তৎপর ভূমিকা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন