জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে বিশেষ উদ্যোগ: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় এবং বিশেষ করে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকির আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের সমঅধিকার এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে ‘ডে-ওয়ান’ থেকেই কাজ শুরু করেছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনমান পরিবর্তন এবং কৃষি খাতের উন্নয়নে তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

চাষিদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষক যেন আলুর ন্যায্যমূল্য পায় এবং আলুর বহুমুখী ব্যবহারের মাধ্যমে চাষিরা স্বস্তিতে থাকতে পারে, সে বিষয়ে আমি গত রাতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করব এবং ইনশাআল্লাহ দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে।

বাজারে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন দলের বা সরকারের সুনাম ক্ষুণ্ণ না হয়। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আব্দুল বারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের মানুষের নেতা। তাঁর সরকার কোনো ভেদাভেদ বা বৈষম্যে বিশ্বাস করে না। প্রতিটি নাগরিক যেন আইনের শাসন, ন্যায়বিচার এবং সমান সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এবং সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে বিশেষ উদ্যোগ: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত