সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৮টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বৈরচুনা বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৭ থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বটতলা শাহপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ২৯ হাজার ৭০০ টাকা বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন