জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে উপজেলা বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ভিন্নমাত্রার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) বিকেলে স্থানীয় প্রস্তাবিত বেগম খালেদা জিয়া স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণ পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র জেলা সভাপতি বলেন, বিএনপি বরাবরই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে। ইফতারের এই মহামিলন দলীয় ঐক্যের বহিঃপ্রকাশ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র এবং দেশ পরিচালনায় সকলের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

এসময় ইফতার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল নবী সাান্ডু, আল-ইমরান, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, প্রচার প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার, উপজেলা কৃষকদল সভাপতি জহুরুল ইসলামসহ বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ আয়োজন শুধু ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল সাংগঠনিক পুনর্জাগরণের এক অনুপ্রেরণামূলক সমাবেশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে উপজেলা বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত