জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

নওগাঁ শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন।

সভায় বক্তব্য দেন- চ্যানেল আই এর প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি এম.আর. রকি, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জিটিভি’র প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইন এর প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সহ প্রমূখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

নওগাঁ শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন।

সভায় বক্তব্য দেন- চ্যানেল আই এর প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি এম.আর. রকি, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জিটিভি’র প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইন এর প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সহ প্রমূখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত