জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ বাবা-মার মৃত্যু, হিলির মুনশাপুরে শোকের ছায়া

ছবি- প্রতিনিধি

আর মাত্র দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে নিজ বাড়ি দিনাজপুরের হিলির মুনশাপুরের উদ্দেশ্যে রওনা দেয় একটি পরিবার। একই মোটরসাইকেলে দুই ছেলেসহ মা-বাবা আনন্দঘন মুহূর্ত নিয়ে ফিরছিলেন আপন ঠিকানায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোলে থাকা ৬ মাসের শিশুসহ মা-বাবা, মোট তিনজন নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, যেখানে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।

নিহতরা হলেন, হিলির মুনশাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া (৩০) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ, আর ঈদের আনন্দ যেন থমকে গেছে মুনশাপুর গ্রামে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ বাবা-মার মৃত্যু, হিলির মুনশাপুরে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

আর মাত্র দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে নিজ বাড়ি দিনাজপুরের হিলির মুনশাপুরের উদ্দেশ্যে রওনা দেয় একটি পরিবার। একই মোটরসাইকেলে দুই ছেলেসহ মা-বাবা আনন্দঘন মুহূর্ত নিয়ে ফিরছিলেন আপন ঠিকানায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোলে থাকা ৬ মাসের শিশুসহ মা-বাবা, মোট তিনজন নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, যেখানে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।

নিহতরা হলেন, হিলির মুনশাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া (৩০) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ, আর ঈদের আনন্দ যেন থমকে গেছে মুনশাপুর গ্রামে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত