জয়পুরহাটের আক্কেলপুরে উদয়ন ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শাহিনুর আলম আকন্দ রিপনের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেল চারটায় মুজিবর রহমান সরকারি আক্কেলপুরী কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় উদয়ন ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে সংগঠনটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা অংশ নেন। উক্ত খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন ‘ফেয়ার অ্যাড বাংলাদেশ’।
আয়োজকেরা জানান, এটি শুধু একটি খেলাধুলার আয়োজন নয় বরং প্রয়াত রিপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তরুণদের ক্রীড়ামুখী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, শাহিনুল আলম আকন্দ রিপন ছিলেন স্বপ্নবান ও কর্মপ্রাণ একজন মানুষ। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে উদয়ন ক্রীড়া চক্র একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। তিনি তরুণদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাঁরা আরও বলেন, রিপন শুধু একজন প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন সংগঠনের অভিভাবক ও তরুণদের প্রেরণার উৎস। তাঁর হাত ধরে অনেক তরুণ সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, যা আজও সবার কাছে অনুকরণীয়।
ম্যাচে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও উদয়ন ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইকু, শাহিনুর আলমের মেয়ে তুনাজ্জিনা আকন্দ অহনা, ব্যবসায়ী জহুরুল ইসলাম আকন্দ, ক্রীড়া সংগঠক জাকির হোসেন, শাহীন, কাউছার, ইমরান, সিহাব হোসেন, সোভনসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের আরও অনেকে।
শাহিনুল আলম আকন্দ রিপনের স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তারা।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন