জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে দুইদিনে ১৪ শিশু হাসপাতালে ভর্তি

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের হামের উপসর্গ নিয়ে গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জেলায় এ পর্যন্ত মোট ৮২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় ৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ৩ জনের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। আর ৪৮ ঘণ্টায় ভীর্ত হয়েছেন ৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই হাসপাতালে মোট হাম আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এরমধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন রোগী।

স্বাস্থ্য বিভাগের দাপ্তরিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন উপজেলায় সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। গত দুইদিনে জেলা হাসপাতালে ৫ জন, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ক্ষেতলালে ৩ জন এবং আক্কেলপুর উপজেলায় একজনসহ মোট ১৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। জেলা হাসপাতালে একজন, পাঁচবিবিতে ৩ জন, ক্ষেতলালে ৩ জন এবং আক্কেলপুরে একজন।

এ পর্যন্ত জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫ রোগী চিকিৎসা নিয়েছেন। পাঁচবিবি উপজেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৩০ জন। ক্ষেতলালে, আক্কেলপুর ও কালাই দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, ৭ জন ও ৫ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন।

সিভিল সার্জন ডা: আল মামুন বলেন, এ বছর ল্যাবে পরীক্ষার জন্য এ পর্যন্ত ৪৪টি সিরামের নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে ল্যাব রিপোর্টে প্রমাণিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বর্তমানে জেলায় হামের ৩’শ ভায়াল অর্থাৎ এক হাজার ৫’শ ডোজ টিকা মজুত রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য পর্যাপ্ত 'এ' ভিটামিন ক্যাপসুলও মজুত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে দুইদিনে ১৪ শিশু হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত