জয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেল ৫ টায় আদর্শ ক্লাব অডিটরিয়ামে আক্কেলপুর হাজীপাড়া মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং মাদক থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।
এসময় মাদক প্রতিরোধ কমিটির সভাপতি এম এম শাহেদুজ্জামান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান জুয়েল ও মোঃ শাহীন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন।
এ সময় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আব্দুর রহিম বাঁধন, আব্দুল মতিন মোল্লা ও মোঃ আমজাদ হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন পরীক্ষার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাদকমুক্ত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন