জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নবাবগঞ্জে ৬টি গ্রামীণ সড়কের ফলক উন্মোচন করলেন, মন্ত্রী ডা. জাহিদ

ছবি- প্রতিনিধি

দিনাজপুর-৬ আসনের উন্নয়নকে ত্বরান্বিত করতে অবহেলিত উপজেলাগুলোকে আধুনিক অবকাঠামোর আওতায় আনতে কাজ করছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নিজ উপজেলা নবাবগঞ্জে এলজিইডির বাস্তবায়নে ৬টি গ্রামীণ সড়কের ফলক উন্মোচন করেন তিনি। এর মধ্যে হাতিশাল থেকে পলাশবাড়ী পর্যন্ত ২ কিলোমিটার সড়কসহ কুশদহ, মাহমুদপুর, ভাদুরিয়া ও শালখুরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলাগুলো কৃষিনির্ভর হওয়ায় এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয়দের মতে, মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও তদবিরে এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে।

জেলা বিএনপি নেতা মো. হাসানুজ্জামান উজ্জ্বল বলেন, স্বাধীনতার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ডা. জাহিদের মতো সক্রিয় ভূমিকা খুব কম নেতার মধ্যেই দেখা গেছে। এমপি হওয়ার পর থেকে তিনি নিয়মিত এলাকায় এসে উন্নয়ন কাজ তদারকি করছেন। 

নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী জানান, সরকারের উদ্যোগে উপজেলায় উন্নয়নের জোয়ার বইছে। মন্ত্রীর নির্দেশনায় একযোগে ৬টি সড়কের কাজ শুরু হয়েছে, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, বিরামপুর সার্কেলের এএসপি মো. হারেস উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জে ৬টি গ্রামীণ সড়কের ফলক উন্মোচন করলেন, মন্ত্রী ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত