জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

"পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বান" নিয়ে নওগাঁর নিয়ামতপুরের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে নানান সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্হায়ী মঞ্চে এসে মিলিত হয়।

উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সাথে উজ্জ্বল দৃষ্টান্ত এই বৈশাখ। পুরানো গ্লানি মুছে নতুনত্বের সাজে আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। # ১৪ এপ্রিল ২০২৬ ইং#

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

"পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বান" নিয়ে নওগাঁর নিয়ামতপুরের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে নানান সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্হায়ী মঞ্চে এসে মিলিত হয়।

উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সাথে উজ্জ্বল দৃষ্টান্ত এই বৈশাখ। পুরানো গ্লানি মুছে নতুনত্বের সাজে আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। # ১৪ এপ্রিল ২০২৬ ইং#

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত