জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

বর্ণাঢ্য আয়োজনে পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে ‘জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করলো। একুশে টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার পহেলা বৈশাখ সকালে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী আপ্যায়ন করা হয়। 

একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১  আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু),  

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক,  সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ প্রমূখ। 

অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি ও রাজনীতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ সকালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

বক্তারা এসময় বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৭ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে কেক কাটেন অতিথিরা। পরে জেলা প্রতিনিধির হাতে সন্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজনে পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে ‘জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করলো। একুশে টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার পহেলা বৈশাখ সকালে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী আপ্যায়ন করা হয়। 

একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১  আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু),  

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক,  সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ প্রমূখ। 

অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি ও রাজনীতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ সকালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

বক্তারা এসময় বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৭ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে কেক কাটেন অতিথিরা। পরে জেলা প্রতিনিধির হাতে সন্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত