দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমানের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এক বিজিবি সদস্যের স্ত্রী হাসিনা বেগম তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী হাসিনা বেগম উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসিন্দা ও সাবেক বিজিবি সদস্য মৃত টিপু সুলতানের স্ত্রী। গত ১৩ এপ্রিল তিনি ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সেবা ও প্রক্রিয়াগত কাজে তার কাছে ঘুষ দাবি করা হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত (১৫ এপ্রিল) বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান অভিযোগকারী ও অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে একান্ত বৈঠকে বসেন। বৈঠকে পৌর বিএনপির সভাপতি আবুল বাসারও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আলোচনার একপর্যায়ে অভিযুক্ত কর্মকর্তা নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে আবুল বাসার বলেন, এধরনের কর্মকর্তা থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা তার দ্রুত বদলি দাবি করছি।
এদিকে সদ্য অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসের পিয়ন নজিবর রহমানের কাছ থেকেও পেনশন প্রক্রিয়ায় সহায়তার নামে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। টাকা দিতে না পারায় তিনি দীর্ঘদিন ধরে পেনশন সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এটি একটি ভুল বোঝাবুঝি। বিষয়টি সমাধান হয়ে গেছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে বদলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অভিযোগকারীও এ বিষয়ে আর অগ্রসর না হওয়ার এটাও

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন