জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

যুদ্ধ আবার শুরু হলে চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহিত

সংঘাত পুনরায় শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সক্ষমতার ওপর ‘চূড়ান্ত আঘাত’ হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি বলেছে, তারা যেকোনো নতুন আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত এবং পুনরায় যুদ্ধ শুরু হলে তারা ‘শত্রুর অবশিষ্ট সম্পদের’ ওপর ‘চরম আঘাত’ হানবে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও চলমান উত্তেজনার বিষয়ে তারা সতর্ক রয়েছে এবং প্রতিপক্ষের গতিবিধি নজরদারির ওপর জোর দিচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো গুরুত্ব বহন করে না’ বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি বলেন, যে পক্ষ হেরে যাচ্ছে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না।
মাহদি আরও বলেন, অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই। এটির জবাব সামরিকভাবেই দিতে হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ আবার শুরু হলে চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সংঘাত পুনরায় শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সক্ষমতার ওপর ‘চূড়ান্ত আঘাত’ হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি বলেছে, তারা যেকোনো নতুন আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত এবং পুনরায় যুদ্ধ শুরু হলে তারা ‘শত্রুর অবশিষ্ট সম্পদের’ ওপর ‘চরম আঘাত’ হানবে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও চলমান উত্তেজনার বিষয়ে তারা সতর্ক রয়েছে এবং প্রতিপক্ষের গতিবিধি নজরদারির ওপর জোর দিচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো গুরুত্ব বহন করে না’ বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি বলেন, যে পক্ষ হেরে যাচ্ছে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না।
মাহদি আরও বলেন, অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই। এটির জবাব সামরিকভাবেই দিতে হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত