জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে আদিবাসীর ৩টি গরু চুরি

পাঁচবিবিতে আদিবাসীর ৩টি গরু চুরি
ছবি- এআই

জয়পুরহাটের পাঁচবিবিতে এক আদিবাসীর গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে।

রবিবার দিবাগত রাতে পাঁচবিবি পৌর এলাকার ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর বাড়ী থেকে ৩ টি গরু চুরি হয়। 

ঐদিন চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ১দিন বয়সের বাছুরসহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি করে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল)  ইতি রাণীর স্বামী নিপেন সরকার থানায় অভিযোগ করেন ।

পরিবায়ের আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় ইতি রাণী কাঁদতে কাঁদতে  বলেন, চোর আমাকে নিঃস্ব করেছে। জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গার্ক, আশা ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন  এনজিও থেকে প্রায় ৮'লক্ষ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করি।  একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে লালন পালন করতাম। আর গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম।  এখন কিভাবে কিস্তি দিব। 

গত ২'দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ী থেকে অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে। ৩ দিনের ব্যবধানে দুটি চুরির ঘটনায় এলাকার মানুষ তাদের গবাদি পশু নিয়ে চুরি আতংকে ভুগছে।

এএসপি (পাঁচবিবির সার্কেল) মোঃ তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে আদিবাসীর ৩টি গরু চুরি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে এক আদিবাসীর গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে।

রবিবার দিবাগত রাতে পাঁচবিবি পৌর এলাকার ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর বাড়ী থেকে ৩ টি গরু চুরি হয়। 

ঐদিন চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ১দিন বয়সের বাছুরসহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি করে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল)  ইতি রাণীর স্বামী নিপেন সরকার থানায় অভিযোগ করেন ।

পরিবায়ের আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় ইতি রাণী কাঁদতে কাঁদতে  বলেন, চোর আমাকে নিঃস্ব করেছে। জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গার্ক, আশা ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন  এনজিও থেকে প্রায় ৮'লক্ষ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করি।  একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে লালন পালন করতাম। আর গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম।  এখন কিভাবে কিস্তি দিব। 

গত ২'দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ী থেকে অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে। ৩ দিনের ব্যবধানে দুটি চুরির ঘটনায় এলাকার মানুষ তাদের গবাদি পশু নিয়ে চুরি আতংকে ভুগছে।

এএসপি (পাঁচবিবির সার্কেল) মোঃ তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত