জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সন্দেহে থামানো ভ্যানে মিলল ৫০ বস্তা ডিএপি সার

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনতার সহায়তায় সারগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মোস্তফাপুর এলাকার একটি সারের দোকান থেকে ভোরে চারটি ভ্যানে করে ৫০ বস্তা ডিএপি সার তালোড়ার উদ্দেশ্যে পাঠানো হয়। পথে দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হয়। এ সময় তারা ভ্যানগুলো থামিয়ে সারের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে ভ্যানচালকরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ভ্যানচালকদের দাবি, সংশ্লিষ্ট সারের দোকানের ম্যানেজার তাদের ভাড়ায় নিয়োগ করেন এবং তালোড়ায় পৌঁছে মোবাইল ফোনে একজন গ্রহণকারীকে জানাতে বলা হয়, যিনি এসে সারগুলো বুঝে নেবেন।

বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় স্থানীয়রা সারগুলো আটক করে দুপচাঁচিয়া থানায় জমা দেন। পরে থানা পুলিশ সেগুলো উপজেলা কৃষি অফিসের জিম্মায় হস্তান্তর করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, “জনতার মাধ্যমে আটক সারগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি অফিসে দেওয়া হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, ঘটনাটি তদন্তে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সন্দেহে থামানো ভ্যানে মিলল ৫০ বস্তা ডিএপি সার

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনতার সহায়তায় সারগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মোস্তফাপুর এলাকার একটি সারের দোকান থেকে ভোরে চারটি ভ্যানে করে ৫০ বস্তা ডিএপি সার তালোড়ার উদ্দেশ্যে পাঠানো হয়। পথে দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হয়। এ সময় তারা ভ্যানগুলো থামিয়ে সারের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে ভ্যানচালকরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ভ্যানচালকদের দাবি, সংশ্লিষ্ট সারের দোকানের ম্যানেজার তাদের ভাড়ায় নিয়োগ করেন এবং তালোড়ায় পৌঁছে মোবাইল ফোনে একজন গ্রহণকারীকে জানাতে বলা হয়, যিনি এসে সারগুলো বুঝে নেবেন।

বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় স্থানীয়রা সারগুলো আটক করে দুপচাঁচিয়া থানায় জমা দেন। পরে থানা পুলিশ সেগুলো উপজেলা কৃষি অফিসের জিম্মায় হস্তান্তর করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, “জনতার মাধ্যমে আটক সারগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি অফিসে দেওয়া হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, ঘটনাটি তদন্তে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত