জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে মাঠে প্রশাসন-কৃষক একসাথে, বোরো ধান ঘরে তোলার কর্মযজ্ঞ

দেশের অন্যতম ধান উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁ জেলা-র রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন-এর বিভিন্ন গ্রামে বোরো ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। চলমান মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের মাঝে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত ও সঠিক সময়ে বোরো ধান ঘরে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সহায়তার লক্ষ্যে কৃষি অফিসের মাধ্যমে ডিজেল তেলের কার্ড বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও ফসলের বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে আরও সচেতন হতে পারেন।

এদিন বোরো মৌসুমের স্থানীয় জনপ্রিয় জাত ‘হিরকশাইল’ ধানের নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। শফিকপুর গ্রাম এর আদি কৃষক গোলাম রাব্বানীসহ অন্যান্য কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও সহায়তার কারণে বিঘা প্রতি প্রায় দুই মণ বেশি ফলন পাওয়া গেছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বড়গাছা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় কৃষক-কৃষানিরা।

সার্বিকভাবে, কৃষি বিভাগের তত্ত্বাবধান, সময়োপযোগী উদ্যোগ এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে এ অঞ্চলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাণীনগরে মাঠে প্রশাসন-কৃষক একসাথে, বোরো ধান ঘরে তোলার কর্মযজ্ঞ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত