জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে  এক কৃষকের ৪'টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের  সীমান্তবর্তী ভীমপুর গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেনের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। ঐ রাতে চোরেরা বিদেশি জাতের ৩'টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়।

আফজাল হোসেন জানান, রাত ৩'টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টিউবওয়েল পারে যেতেই দেখতে পান গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটি গরুও নেই। এতে চিল্লাচিল্লি করলে বাড়ির সবাই জেগে ওঠে দেখেন সব গরু চুরি হয়েছে। 

তিনি বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়াল সিঁধ কেটে গরু ৪'টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, গরু চুরির বিষয়টি রাতেই থানা ওসি মহোদয় কে অবহিত করা হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে বলে ওসি আশ্বাস দিয়েছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে  এক কৃষকের ৪'টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের  সীমান্তবর্তী ভীমপুর গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেনের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। ঐ রাতে চোরেরা বিদেশি জাতের ৩'টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়।

আফজাল হোসেন জানান, রাত ৩'টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টিউবওয়েল পারে যেতেই দেখতে পান গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটি গরুও নেই। এতে চিল্লাচিল্লি করলে বাড়ির সবাই জেগে ওঠে দেখেন সব গরু চুরি হয়েছে। 

তিনি বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়াল সিঁধ কেটে গরু ৪'টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, গরু চুরির বিষয়টি রাতেই থানা ওসি মহোদয় কে অবহিত করা হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে বলে ওসি আশ্বাস দিয়েছেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত