জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নাগর নদে অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি-সংগৃহীত

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার কাশিমালা এলাকায় নাগর নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার রাতে এ অভিযান যৌথভাবে পরিচালনা করে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কাশিমালা এলাকায় আব্দুর রহমান মন্টু ইটভাটার সংলগ্ন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করার সময় 

 বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো (পাম্প) মেশিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নাগর নদে অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার কাশিমালা এলাকায় নাগর নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার রাতে এ অভিযান যৌথভাবে পরিচালনা করে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কাশিমালা এলাকায় আব্দুর রহমান মন্টু ইটভাটার সংলগ্ন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করার সময় 

 বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো (পাম্প) মেশিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত