জয়পুরহাটের কালাইয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেশের কৃষি ও শ্রমখাতের ভিত্তি নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান গভীরভাবে তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তিনি বলেন, অল্প সময়ের জন্য রাষ্ট্রক্ষমতায় থাকলেও জিয়াউর রহমান এমন কিছু দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ওপর ভর করেই আজকের কৃষি উৎপাদন এবং বৈদেশিক শ্রমবাজার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতকে টেকসই ও উৎপাদনমুখী করতে জিয়াউর রহমান আধুনিক সেচব্যবস্থার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিএডিসির মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন, খাল খনন কর্মসূচি গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনের মতো উদ্যোগগুলো শুধু কৃষি উৎপাদন বাড়ায়নি, গ্রামীণ অর্থনীতিকেও করেছে গতিশীল। এসব পরিকল্পনার ফলে কৃষকরা নতুন সম্ভাবনার মুখ দেখেছিল এবং খাদ্য উৎপাদনে দেশ এগিয়ে যেতে শুরু করে।
তিনি আরও বলেন, দেশের সীমিত সম্পদের মধ্যেও জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছিলেন। তাঁর সময়েই প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ শুরু হয়, যা পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে ওঠে। আজ যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসছে, তার পেছনে সেই সময়কার ভিত্তি তৈরির বড় অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের অবদান ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। অথচ বাস্তবতায় দেখা যায়, শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে সরকারি উন্নয়ন প্রকল্পেও শ্রমিকদের নির্ধারিত মজুরি কেটে রাখার অভিযোগ রয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, যে শ্রমিক নিজের হাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন, সেই শ্রমিকের সন্তানেরই সেখানে পড়াশোনার সুযোগ না থাকা একটি বৈষম্যমূলক বাস্তবতা, যা পরিবর্তন করা জরুরি।
শ্রমিকদের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন,সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্রের সম্পদ যেন একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি তারেক রহমান-এর নেতৃত্বে ভবিষ্যতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি সম্মানজনক ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও বক্তব্য দেন।
বিএনপি নেতা আনিছুর রহমান বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ, অথচ তাদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. আলীম শ্রমিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন,ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই অধিকার আদায় সম্ভব।
আলোচনা সভা শেষে বিকেল সাড়ে চারটার দিকে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে শুধু মে দিবসের আনুষ্ঠানিকতা নয় বরং দেশের কৃষি ও শ্রমখাতের অতীত,বর্তমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন