নওগাঁর পত্নীতলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮৫ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি। গতকাল শুক্রবার রাতে ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে টাকার প্রকৃত মালিকের কাছে টাকাগুলো তুলে দেয় উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক কাওছার আলী।
টাকা কুড়িয়ে পাওয়া কাওছার আলী জানায়, শুক্রবার দুপুরে গগনপুর বাজারের সৌখিন এর দোকানের সামনে থেকে একটি ব্যাগে বেশ কিছু টাকা কুড়িয়ে পায় সে। পরে ফেসবুকে টাকা পাওয়ার বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে যাচাই করে প্রকৃত মালিককে টাকাগুলো বুঝিয়ে দেয়। টাকা পেয়ে খুশি হয়ে আমাকে ২০ হাজার টাকা পুরস্কৃত করতে চেয়েছিলেন কিন্তু আমি তা গ্রহণ করিনি।
গগনপুর বাজারের জননী ডিজিটাল স্টুডিও মালিক আনিছুর বলেন, টাকাগুলো পাশ্ববর্তী ইউনিয়ন আমাইড়ের একজন ব্যবসায়ীর ছিলো। বর্ণনা অনুযায়ী টাকার পরিমাণ মিলে যাওয়ায় টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন