জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কৃষকের জন্য স্যালাইন, পরিবেশের জন্য গাছ—বদলগাছীতে অনন্য উদ্যোগ

ছবি- প্রতিনিধি

তীব্র দাবদাহে মাঠে কর্মরত কৃষকদের স্বস্তি দিতে নওগাঁর বদলগাছী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে খেটে খাওয়া প্রান্তিক কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় শতাধিক কৃষকের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু।

এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো, এ. এম সাইদুল ইসলাম পিন্টু, হাসু, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব ফোরামের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুধু মানবিক সহায়তাই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, প্রচণ্ড গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক ইলিয়াস কাঞ্চন বলেন, প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে গিয়ে আমরা অনেক কষ্ট করি। এমন সময়ে রুটি, স্যালাইন ও ঠান্ডা পানি পেয়ে খুব উপকার হয়েছে। এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনলাইন কলামিস্ট তাহির ইবনে মোহাম্মদ নয়ন এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এভাবে এগিয়ে আসা উচিত।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু বলেন, খেটে খাওয়া কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের জন্য স্যালাইন, পরিবেশের জন্য গাছ—বদলগাছীতে অনন্য উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত