জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিনিধি

শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর নিয়ামতপুরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ২২ মে (শুক্রবার) বিকেল ৫:১৫ মিনিট থেকে উপজেলার মূল ফটকের (উপজেলা গেট) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনসিপি মনোনীত নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ-এর সার্বিক নেতৃত্বে এই মানববন্ধনটি পরিচালিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিশাত আহমেদ বলেন,​"তনু, আছিয়া কিংবা শিশু রামিসা—কারো বিচারই যেন ঝুলে না থাকে। আমরা তনু, আছিয়া ও শিশু রামিসাসহ দেশের সকল ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সমাজে এই ধরনের নৃশংসতা বন্ধ করতে হলে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​উক্ত প্রতিবাদী মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর নিয়ামতপুরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ২২ মে (শুক্রবার) বিকেল ৫:১৫ মিনিট থেকে উপজেলার মূল ফটকের (উপজেলা গেট) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনসিপি মনোনীত নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ-এর সার্বিক নেতৃত্বে এই মানববন্ধনটি পরিচালিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিশাত আহমেদ বলেন,​"তনু, আছিয়া কিংবা শিশু রামিসা—কারো বিচারই যেন ঝুলে না থাকে। আমরা তনু, আছিয়া ও শিশু রামিসাসহ দেশের সকল ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সমাজে এই ধরনের নৃশংসতা বন্ধ করতে হলে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​উক্ত প্রতিবাদী মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত