জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ৪৪৫ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার মোট ৪৪৫ জন দুঃস্থ, গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদুল আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় এবং কোনো পরিবার যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় এ দেশের অসহায় দুস্থ সাধারণ মানুষের পাশে আছেন। ঈদ মানেই আনন্দ ও খুশির মুহূর্ত, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত পিছিয়ে পড়া মানুষের মুখে আনন্দের হাসি ফোটাতে পারি। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সুবিধাভোগীরা। সহায়তা নিতে আসা এক নারী বলেন, কোরবানির ঈদের আগে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরাও সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ৪৪৫ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত