জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

গত রোববার রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় তাঁর ছেলে, যিনি একজন যুগ্ম সচিব, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের নজরে রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী যা করণীয়, তা-ই করা হবে।’

তিনি জানান, ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুগ্ম সচিব ড. এ. কে. এম. আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের অবহেলার অভিযোগ গণমাধ্যমে উঠে আসে। নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় বক্তব্য জানতে যুগ্ম সচিব আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

গত রোববার রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় তাঁর ছেলে, যিনি একজন যুগ্ম সচিব, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের নজরে রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী যা করণীয়, তা-ই করা হবে।’

তিনি জানান, ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুগ্ম সচিব ড. এ. কে. এম. আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের অবহেলার অভিযোগ গণমাধ্যমে উঠে আসে। নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় বক্তব্য জানতে যুগ্ম সচিব আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত