জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: “অল্প সময়, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের অধীনে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে পরিচালিত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) এর আওতায় কর্মশালার আয়োজন করা হয়। দেশব্যাপী ৪ হাজার ৪৫৩টি ইউনিয়ন পরিষদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অংশ হিসেবে ক্ষেতলাল উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায় কর্মশালার আয়োজন করেন। পাইলট প্রকল্পের সফলতা বিবেচনায় নিয়ে বর্তমানে সারা দেশে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

এছাড়া বক্তব্য দেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি এসআই ইজার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

কর্মশালায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়, বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও কম খরচে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত