জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী  অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা  গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকাল তিনটার দিকে  উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর আলী খন্দকার(২২)। বাবার নাম মোঃ আলতাবুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহারকান্দর এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম এর নির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে মোঃ সাগর আলী খন্দকারের দেহ তল্লাশী করে  ২০ গ্রাম  হেরোইন উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী  অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা  গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকাল তিনটার দিকে  উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর আলী খন্দকার(২২)। বাবার নাম মোঃ আলতাবুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহারকান্দর এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম এর নির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে মোঃ সাগর আলী খন্দকারের দেহ তল্লাশী করে  ২০ গ্রাম  হেরোইন উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত