জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ছয় ঘণ্টার ব্যবধানে তিন মরদেহ উদ্ধার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে এক দিনেই দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টার ব্যবধানে মরদেহগুলো উদ্ধার করা হয়। একই দিনে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার বাসিন্দা ও মৃত নুরুল ইসলামের স্ত্রী বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে ডেকোরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপজেলার পৃথক তিনটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । 

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাবিত্রী চৌধুরী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, বৃদ্ধা বুলি বেওয়া এবং শিপন চন্দ্র বর্মণ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন বলে স্বজনেরা দাবি করেছেন। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, তিনটি ঘটনাই ভিন্ন ভিন্ন স্থানে ঘটেছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে একই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, উপজেলার পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তিনটি পৃথক অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে ছয় ঘণ্টার ব্যবধানে তিন মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত