ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষেতলালের আলোচিত কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত আশরাফ আলী আকন্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (৯ জুন) রাতে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার বড়তারা পশ্চিমপাড়া গ্রামের মৃত সাত্তার আলী আকন্দের ছেলে আশরাফ আলী আকন্দ (৫৫), ছোটতারা গ্রামের মোজাফ্ফরের ছেলে জামির উদ্দিন (২৬) এবং বড়তারা পশ্চিমপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে রুহি বানু (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ আলী আকন্দ দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি বড়তারা গ্রামে তার বাড়িতে জনতা ও পুলিশের যৌথ অভিযানের সময় তিনি পালিয়ে যান। ওই ঘটনার পর থেকেই তাকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নি.) মো. সাখাওয়াতের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন