সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত সুরক্ষাই নয়, সীমান্ত জনপদের আর্থসামাজিক উন্নয়ন ও তরুণদের স্বাবলম্বী করে তুলতে রাখছে অনন্য ভূমিকা। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকার ১০৫ জন যুবক-যুবতীকে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে বিজিবি।
বুধবার (১০ জুন) দুপুরে পাঁচবিবির কড়িয়া বিওপিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ‘মাদকমুক্ত সীমান্ত এবং আর্থসামাজিক উন্নয়নে বিজিবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও সদন প্রদানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১০৫ জন তরুণ-তরুণী বেসিক কম্পিউটার পরিচালনার ওপর হাতে-কলমে শিক্ষা লাভ করেছেন এবং তারা ফ্রিল্যান্সিংয়ের প্রাথমিক ধারণা লাভ করেছেন। এই প্রশিক্ষণ পাওয়ার পর লাকী আক্তার বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয় না, আমাদের ভবিষ্যৎ নিয়েও ভাবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আত্মকর্মসংস্থানের একটি পথ খুঁজে পেয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। সীমান্ত এলাকার তরুণদের জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। বিজিবির এই উদ্যোগ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
এতে ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মো. শফিকুল ইসলাম এবং জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। এসময় বিজিবি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সীমান্ত এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন