জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে হবে তরুণদের: প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি- দৈনিক জয়পুরবার্তা

স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারাই উন্নয়ন ও সমৃদ্ধির শীর্ষে অবস্থান করবে। শিক্ষার্থীদের মধ্যে থাকা মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা এবং উদ্ভাবনের অনুকূল পরিবেশ।

শুক্রবার বিকেলে (১২ জুন) জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। তাদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, তৈরি করতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতা অর্জন করতে হবে। গবেষণা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং নানা উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। তাদের তৈরি বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন দর্শনার্থীদের আগ্রহ কাড়ে। পরে প্রতিমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আয়োজকদের মতে, তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামুখী মনোভাব ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।

এ সময় প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে হবে তরুণদের: প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত