জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে "দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী এবং শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজার রহমান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও তারা মত দেন।

প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুরো আয়োজন সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মণ্ডল।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত