জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

লিওনেল মেসি নয়, আর্জেন্টিনাকেই আটকে দিতে চায় আলজেরিয়া

সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে সংশয় নেই আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচের। প্রতিপক্ষ হিসেবে সম্মান জানালেও আর্জেন্টিনাকে আটকে দিয়ে অঘটন ঘটানোর জন্যও প্রস্তুত তিনি। তার বিশ্বাস, নিজেদের সেরাটা উপহার দিতে পারলে প্রথম ম্যাচেই চমক দেখাতে পারে উত্তর আফ্রিকার দলটি।

আগামীকাল সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেটকোভিচ জানালেন, অতীতের ইতিহাস নয়, নিজেদের প্রস্তুতির ওপর ভরসা রাখছে তার শিষ্যরা।

পেটকোভিচ বলেন, ‘আমি সাধারণত বর্তমানে থাকতে পছন্দ করি। অতীত পড়ে আছে পেছনে। এই মুহূর্তে আমাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং খুব ভালো অবস্থায় থেকে প্রথম ম্যাচ খেলতে নামব। আমরা ফেবারিট নই, তবে আমরা জিততেও পারি।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকানোর বিশেষ পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আলজেরিয়ার কোচ জানান, তিনি কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে আলাদা কৌশল সাজানোর পক্ষপাতী নন। তিনি বলেন, ‘প্রত্যেক প্রতিপক্ষের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আমি আমাদের নিজেদের সামর্থ্যকেও সমান গুরুত্ব দেই। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আটকানোর জন্য আমি কখনও আলাদা পরিকল্পনা করিনি। আগামীকালও করব না।’

বসনিয়ান এই কোচ বলেন, ‘আপনি যে দেশেই খেলুন না কেন, প্রথম ম্যাচ সব দলের জন্যই কিছুটা রহস্যময়। তাই প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া জরুরি। আমরা শতভাগ দিতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। আর প্রথম ম্যাচে ভালো ফলাফল পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে লরেন্স শহরে আলজেরিয়া দল তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে। সেখানকার স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত বসনিয়ান এই কোচ। পেটকোভিচ বলেন, ‘এটি সত্যিই দারুণ একটি অনুভূতি। শুধু আলজেরিয়ানরাই নন, এ অঞ্চলের স্থানীয় মার্কিন বাসিন্দারাও আমাদের সমর্থন করছেন। আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি আশা করি নিরপেক্ষ সমর্থকরাও আগামীকাল আলজেরিয়ার জন্য গলা ফাটাবেন।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লিওনেল মেসি নয়, আর্জেন্টিনাকেই আটকে দিতে চায় আলজেরিয়া

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত