জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ছবি: ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুরারীপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে রমজান আলী, মুন্দাইল গ্রামের মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (স্বপন) এবং বানাইস গ্রামের তসলিম উদ্দিনের ছেলে ফারুক হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ক্ষেতলাল থানার মামলা নং-১৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি রমজান আলী, জিআর মামলা নং-৬৪/২০-এর ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম আজাদ (স্বপন) এবং পারিবারিক মামলা নং-৬৩৮/২৫-এর তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে শুক্রবার (১৯ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুরারীপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে রমজান আলী, মুন্দাইল গ্রামের মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (স্বপন) এবং বানাইস গ্রামের তসলিম উদ্দিনের ছেলে ফারুক হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ক্ষেতলাল থানার মামলা নং-১৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি রমজান আলী, জিআর মামলা নং-৬৪/২০-এর ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম আজাদ (স্বপন) এবং পারিবারিক মামলা নং-৬৩৮/২৫-এর তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে শুক্রবার (১৯ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত