জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালককে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস

ছবি-সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় একটি বালুবাহী ট্রাকের চালক কেবিনের ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

শনিবার (২০ জুন) সকালে আক্কেলপুর-দুপচাঁচিয়া মহাসড়কের উপজেলার ভাটাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভাটাহার এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বালুবাহী ট্রাকটির স্টিয়ারিং ও কেবিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালক গুরুতর আহত অবস্থায় কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিশেষ উদ্ধার সরঞ্জামের সাহায্যে ক্ষতিগ্রস্ত কেবিন কেটে দীর্ঘ চেষ্টার পর চালককে জীবিত উদ্ধার করা হয়।

পরে গুরুতর আহত ওই চালককে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালককে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় একটি বালুবাহী ট্রাকের চালক কেবিনের ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

শনিবার (২০ জুন) সকালে আক্কেলপুর-দুপচাঁচিয়া মহাসড়কের উপজেলার ভাটাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভাটাহার এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বালুবাহী ট্রাকটির স্টিয়ারিং ও কেবিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালক গুরুতর আহত অবস্থায় কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিশেষ উদ্ধার সরঞ্জামের সাহায্যে ক্ষতিগ্রস্ত কেবিন কেটে দীর্ঘ চেষ্টার পর চালককে জীবিত উদ্ধার করা হয়।

পরে গুরুতর আহত ওই চালককে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত