জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে মোটরসাইকেলের সাইড নিয়ে সংঘর্ষ, আহত ১১

ছবি- সংগৃহীত

একটি মোটরসাইকেলকে সাইড দেওয়াকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার একটি গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আবু জাফর মো. সৌরভ মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে রওনা হন। পথে ধানবোঝাই একটি ভ্যান সড়কের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় তিনি বারবার হর্ন বাজিয়ে পথ ছাড়ার অনুরোধ করেন। ভ্যানটির পাশে থাকা একই গ্রামের আতিকুল ইসলাম এতে ক্ষুব্ধ হয়ে হর্ন বাজানো নিয়ে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উদয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কালাইয়ে মোটরসাইকেলের সাইড নিয়ে সংঘর্ষ, আহত ১১

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত